গাজীপুরের
কালিয়াকৈর উপজেলায় নুরীজা বেগম (২৫) নামে এক নারী শ্রমিক স্বামীর হাতে
খুন হয়েছেন। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। শনিবার রাতে উপজেলার
রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার সকালে মৌচাক ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত
নুরীজা গাইবান্ধার গোবিন্ধগঞ্জ উপজেলার বড়চাদর এলাকার আব্দুস সামাদের মেয়ে।
তিনি কালিয়াকৈর উপজেলার রতনপুর এলকার কামাল পাশার বাড়িতে ভাড়া থেকে
স্থানীয় করণিনিট কম্পোজিট লিমিটেড কারখানায় চাকরি করতেন। পুলিশ ও স্থানীয়রা
জানায়, অটোরিকশাচালক শাহীন আলমের দ্বিতীয় স্ত্রী ছিলেন নুরীজা বেগম। বেশ
কিছুদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলোহ চলছিল। এরই জের ধরে শনিবার রাতে
তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় স্বামী। কালিয়াকৈর থানাধীন মৌচাক
ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, নিহতের গলায় আঘাতের
চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে নিহতের স্বামী তাকে হত্যা করে পালিয়েছে। লাশ
উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment