Sunday, February 5, 2017

সন্ত্রাসী আস্তানায় অভিযান, অস্ত্র ও গুলিসহ আটক ২

কক্সবাজারের মহেশখালীর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। এসময় দুইজনকে আটক করা হয়েছে। রোববার ভোররাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুণতলী কোদাইল্ল্যা পাড়ার একটি আস্তানায় এ অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ আটক করা হয়।
আটককৃত দুই সন্ত্রাসীর নাম মোহাম্মদ সেলিম ও এরশাদ উল্লাহ। তাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানা গেছে। র‌্যাব- ৭ এর কক্সবাজারস্থ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন যুগান্তরকে জানান, উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুণতলী কোদাইল্ল্যা পাড়ার একটি আস্তানায় অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বিকাল ৪টায় কক্সবাজার র‌্যাব কক্সবাজার র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে  অভিযানের বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি। এদিকে অপর একটি সূত্র ওই অভিযানে দুই বেল্ড গুলিসহ অন্তত ১২টি অস্ত্র উদ্ধার হওয়ার খবর জানিয়েছে। 

No comments:

Post a Comment