বুরকিনা
ফাসোতে দুটি পুলিশ ফাঁড়িতে সোমবার রাতে হামলা চালানো হয়েছে। মালি সীমান্ত
ফাঁড়ির কাছে উগ্রবাদী হামলায় ১২ সৈন্য নিহত হওয়ার মাত্র কয়েক মাস পর এ
হামলা চালানো হলো। প্রতিরক্ষা মন্ত্রী সিমন কম্পায়োরি বার্তা সংস্থা
এএফপিকে বলেন, এ হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। দেশের
উত্তরাঞ্চলীয় সউম প্রদেশে এ হামলা চালানো হয়। নিরাপত্তা বাহিনীর অপর দুই
সূত্র এএফপিকে জানায়, উগ্রবাদীরা এ হামলা চালিয়েছে। সউম পুলিশ হাই কমিশনার
মোহাম্মাদ দহ বলেন, প্রায় একই সময় দুই পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়।
বন্দুকযুদ্ধ থেমে গেলেও হামলাকারীরা এখনও ঘটনাস্থলেই রয়েছে। সামরিক শক্তি
আরো জোরদার করতে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। নাম
প্রকাশ না করার শর্তে অপর এক নিরাপত্তা সূত্র জানায়, ১২ জন উগ্রবাদী ছয়টি
মোটরসাইকেলে করে এসে একটি পুলিশ ফাঁড়িতে হামলা শুরু করে। এ হামলার পর
রাজধানী ওয়াগাদুগুর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উল্লেখ্য,
রাজধানীতে ২৫তম প্যান-আফ্রিকান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ফেস্টিভাল চলছে।

No comments:
Post a Comment