চুয়াডাঙ্গায়
লাগাতার ৭ম দিনের মতো পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। অন্যান্য দিনের মতো আজ
মঙ্গলবারও দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে বাস-ট্রাকসহ সব ধরনের যান চলাচল
বন্ধ রয়েছে। বিক্ষুদ্ধ শ্রমিকরা সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে টায়ার
জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। পরে পুলিশ এসে রাস্তা জ্বলন্ত টায়ার সরিয়ে দেয়।
বাধা দেওয়া হচ্ছে ইজিবাইক, আলমসাধু, নসিমন চলাচলে। ফলে চাকরিজীবী,
শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ চলাচলে চরম দুভোগের শিকার হচ্ছেন।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত বাসচালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে
গত বুধবার থেকে চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘট শুরু হয়।

No comments:
Post a Comment