ময়মনসিংহের
ঈশ্বরগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত
হয়েছেন।গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার লক্ষ্মীগঞ্জ বাজারে এ
দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার মাইজবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের
সদস্য মর্তুজা আলী সরকার (৫০) ও শাহীন আব্দুর রহিম (৩০)।
আজ মঙ্গলবার সকালে
এ তথ্য জানিয়েছেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রোকনুজ্জামান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মর্তুজার লাশ
উদ্ধার করে। আর শাহীনকে আশঙ্কাজনক অবস্থায় ফায়ার সার্ভিসের গাড়িতে ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় তার।
তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তার বিস্তারিত জানা যায়নি।

No comments:
Post a Comment