পাবনার
সাঁথিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৮ম শ্রেণির
ছাত্রী শান্তা। সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের ফকিরপাড়া গ্রামের সাইদুল
ইসলামের বাড়িতে তার মেয়ে সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী
শান্তার বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম
সাইদুল ইসলামের বাড়িতে উপস্থিত হন। এসময় বাল্য বিয়ে নিরোধ আইনে বিয়ের মূল
উদ্যোক্তা মেয়ের ফুফা আ. খালেক সরকারকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন। এসময়
সাঁথিয়া থানার এসআই সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment