Tuesday, February 7, 2017

'আত্মরক্ষার্থেই গুলি চালায় বিএসএফ' বক্তব্যে বিজিবির সংশোধনী

'ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আত্মরক্ষাতেই সীমান্তে গুলি চালায়'- বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের এমন মন্তব্য তার নিজস্ব বক্তব্য হিসাবে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়, যা সঠিক নয়। মূলত বিভিন্ন সময়ে পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আত্মরক্ষাতেই সীমান্তে গুলি চালায়।
বিএসএফ মহাপরিচালকের উদ্ধৃতি দিয়ে গত ১ ফেব্রুয়ারি দর্শনা সীমান্তে বিজিবি মহাপরিচালক আবুল হোসেন এমন কথাই বলেছিলেন। কিন্তু বিজিবি মহাপরিচালকের বক্তব্যটি ভুলভাবে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে,  যা সঠিক নয়।

No comments:

Post a Comment