Wednesday, February 1, 2017

মৃত্যুর গুজব মিথ্যা প্রমাণ করলেন আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নিজের মৃত্যুর গুজব মিথ্যা প্রমাণ করে দেশটির একদল শিল্পপতির সাথে সাক্ষাৎ করেছেন। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ মঙ্গলবার তার দফতরে একদল শিল্পপতির সাথে সাক্ষাৎ করেন। সিরিয়ায় চলমান সংঘর্ষের কারণে এসব শিল্পপতির কল-কারখানা বন্ধ হয়ে গিয়েছিল।
এখন তারা নতুন করে তাদের শিল্প-কারখানা চালু করতে চান। কোনো কোনো পশ্চিমা বার্তা সংস্থা গত কয়েকদিন ধরে এই খবর প্রচার করছিল যে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রেসিডেন্ট আসাদ। লেবাননের আল-মুস্তাকবেল পত্রিকা জানায়, সিরিয়া ও রাশিয়ার একদল চিকিৎসক প্রেসিডেন্ট আসাদের চিকিৎসা দিচ্ছেন। সৌদি আরবের আল-আরাবিয়া টিভি চ্যানেল খবর দেয়, নিজের একজন দেহরক্ষীর গুলিতে বাশার আসাদ প্রাণ হারিয়েছেন। প্রেসিডেন্ট আসাদের দফতর শুক্রবার এক বিবৃতিতে এসব খবরকে নিছক গুজব হিসেবে অভিহিত করে জানিয়েছিল, বাশার আল-আসাদ সম্পূর্ণ সুস্থ আছেন। এর কয়েকদিন পর প্রকাশ্যে ব্যবসায়ীদের সাথে বৈঠক করলেন সিরিয়ার প্রেসিডেন্ট।
সূত্র : ওয়েবসাইট

No comments:

Post a Comment