কর্নাটকের
সাবেক জাতীয় তারকা রবিন উত্থাপ্পা জড়িয়ে ধরলেন তাকে। শুক্রবার ইডেন
গার্ডেন্সে। শনিবার কর্নাটকের বিরুদ্ধে ম্যাচ। খোশমেজাজে ছিলেন মহেন্দ্র
সিংহ ধোনি। হাসি ঠাট্টায় ব্যস্ত হয়ে পড়লেন উত্থাপ্পাদের দেখে। দেখে বোঝার
উপায় নেই, তখন তার মন পড়ে আছে পুণেতে! না হলে, সৌজন্যবোধ সেরে পুরো দলকে
নিয়ে তিনি দ্রুত গিয়ে বসবেন কেন ড্রেসিংরুমে টিভির সামনে?
ঝাড়খণ্ড শিবির
সূত্রে জানা গেছে, টিভিতে ভারতীয় দলের ব্যাটিং দেখে হতাশ ভারতীয় দলের সাবেক
অধিনায়ক। লাঞ্চের পর তখন ধারাবাহিকভাবে উইকেট পড়ছে ভারতের। আর সেই দৃশ্য
দেখে মন খারাপ ধোনির। কিছুক্ষণের মধ্যেই সতীর্থের নিয়ে টিম বাসে ইডেন
ছাড়েন ধোনি। ততক্ষণে ১০৫ রানে শেষ হয়ে গিয়েছে ভারতের ইনিংস।

No comments:
Post a Comment