দ্বিতীয়
দিন অর্ধশত করেছেন তিনি। দলে অবদান বলতে একমাত্র তারাই। কারণ অধিনায়ক
স্টিভেন স্মিথ ছাড়া আর কেউই তেমন রান করতে পারেননি। তাই স্মিথকে থামাতে
মরিয়া ভারত। দিনের শুরুতেই সেই সুযোগ পেয়েও গিয়েছিল কোহলি-বাহিনী। কিন্তু
দুর্ভাগ্য, তা আর হলো না। অস্ট্রেলিয়ার সংগ্রহ যখন ১৬৪ রান, তখন বল হাতে
ক্রিজে আসেন অশ্বিন। তার প্রথম বল মোকাবেলা করেন মার্শ।
এক রান নিয়ে
প্রান্ত বদলের পর ক্রিজে আসেন স্মিথ। অশ্বিনকে মোকাবেলা করেন। বল উপরে উঠে
যায়, কাছেই ফিল্ডার রাহানে। বল তালুবন্দি করতে গিয়ে তা হাত ফসকে গেলো! জীবন
পেলেন স্মিথ। আর এই মারকুটে ব্যাটসম্যানকে বিদায় করার সুযোগ হারালো ভারত।
স্মিথ এখন ব্যাট করছেন ৭৯ রান নিয়ে। কাল ৬৯ নিয়ে মাঠ ছেড়েছিলেন। তার সাথে
আছেন নতুন ব্যাটসম্যান ওয়েড। এর আগে দিনের প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।
মার্শকে সাজঘরে ফেরান রবিন্দ্র জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস - ২৬০
ভারতের প্রথম ইনিংস -১০৫
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস - ২৬০
ভারতের প্রথম ইনিংস -১০৫

No comments:
Post a Comment