মিয়ানমারের
রাখাইন রাজ্যের বাংলাদেশ সীমান্তে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে দুই সেনা আহত
হয়েছেন। শনিবার রাতে এক বিবৃতিতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর কার্যালয়
থেকে এ খবর দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিকালে বাংলাদেশ
সীমান্তে সশস্ত্র একটি দলের সঙ্গে পাঁচ মিনিটের সংঘর্ষে দুই সেনা আহত হন।
খবর রয়টার্সের। বিবৃতিতে আরও বলা হয়, ‘বুথিডং শহর সংলগ্ন সীমান্তের ৫৬ ও
৫৭নং পিলারের মধ্যবর্তী স্থানে শ্রমিকরা বেড়া লাগানোর প্রস্তুতি নেয়ার সময়
বাংলাদেশের অংশে অবস্থিত পাহাড় থেকে কালো পোশাক পরা প্রায় ৩০ জন সশস্ত্র
ব্যক্তি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করে।’
মিয়ানমার নিরাপত্তা বাহিনীর
পাল্টা গুলিবর্ষণের মুখে ওই সশস্ত্র ব্যক্তিরা তাদের অবস্থান ছেড়ে চলে যায়
বলে বিবৃতিতে দাবি করা হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে হামলাকারী
সশস্ত্র গোষ্ঠীটির কতজন সদস্য আহত বা নিহত হয়েছেন, তার খবর নেয়া হচ্ছে বলে
সংক্ষিপ্ত ওই বিবৃতিতে বলা হয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ
থেকে মিয়ানমার স্টেট কাউন্সিলর এবং সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও
তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেনি। এছাড়া বাংলাদেশ বর্ডার গার্ডও
(বিজিপি) কোনো মন্তব্য করেনি।
রোহিঙ্গা নিপীড়নের তদন্ত করতে সুচিকে তাগিদ অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর : মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধে সুষ্ঠু তদন্তের জন্য দেশটির নেতা অং সান সুচিকে তাগিদ দিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। তিনি জানান, জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনের আলোকে রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংসতার ব্যাপারে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ অস্ট্রেলিয়া। দ্য হেরাল্ডের খবরে বলা হয়, নোবেল পুরস্কারজয়ী মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির নাম উল্লেখ করে রাখাইন রাজ্যের সহিংসতার তদন্তের জোর দাবি জানিয়েছেন বিশপ। বৃহস্পতিবার সিনেটে এক প্রশ্নোত্তর পর্বে এ দাবি জানান তিনি।

No comments:
Post a Comment