Monday, February 20, 2017

ভারতের যে গ্রামে মদ আছে নেই পানি

গ্রামটিতে দিন-রাত ২৪ ঘণ্টাই মেলে পর্যাপ্ত মদ। কিন্তু পানযোগ্য পানির খুবই আকাল। খাবার পানি আনতে ৩ কিলোমিটার দূরে যেতে হয় গ্রামবাসীদের। তবে তাও পানের অনুপযুক্ত। এমনই একটি গ্রাম রয়েছে ভারতে। দেশটির অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার ওই গ্রামটির নাম কাপ্পালাডুড্ডি। গ্রামের প্রায় ৭০ ভাগ পরিবারই তাঁতী। গ্রামটিতে ৮৯০টি পরিবারের বাস। সেখানে দিন-রাত ২৪ ঘণ্টা মদের সরবরাহ থাকে, যা স্থানীয়ভাবে ‘লিকার’ নামে পরিচিত। এ নিয়ে গর্বও করে ওই গ্রামের মানুষ।
ভারতের শুল্ক বিভাগের নিয়ম অনুযায়ী, পাঁচ হাজার মানুষের জন্য একটি নিবন্ধিত মদের দোকান থাকতে পারে। কিন্তু ৩ হাজার ২০০ মানুষের এ গ্রামটিতে ১১টি অনিবন্ধিত মদের দোকান রয়েছে। ওই গ্রামের তাঁতী পারিশেঠী বাবু রাও ও পারিশেঠী গুরুমার্থী দ্য হিন্দুকে বলেন, ‘গ্রামের অধিকাংশ মানুষেরই ফুটপাতে মদের দোকান রয়েছে।

No comments:

Post a Comment