Wednesday, February 15, 2017

আবার প্রযোজনায় নূতন

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে নায়িকা হিসেবে এখনও দর্শকের কাছে নূতনের গ্রহণযোগ্যতা অন্যরকম। পর্দায় এখনও তার উপস্থিতি হলের দর্শককে অধিক সচেতন হতে বাধ্য করে। বিশেষ করে তার গ্ল্যামারাস উপস্থিতি, অনবদ্য অভিনয় এবং সর্বোপরি তার নায়িকাসুলভ আদ্যোপান্ত বিচরণ দর্শককে মুগ্ধ করে। সেই নূতন চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি এক সময় বেশ কিছু চলচ্চিত্রও প্রযোজনা করেছেন।
যদি চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতির পরিবর্তন হয়, দর্শক আরও হলমুখী হয় তাহলে প্রযোজনায় ফিরবেন এমনটিই জানালেন নূতন। উল্লেখ্য, তার প্রযোজনা সংস্থা বিএন প্রোডাকশন থেকে এর আগে ‘চাঁদ সুরুজ’, ‘কাবিন’, ‘সাহস’, ‘রূপের রানী গানের রাজা’, ‘নাচে নাগিন’, ‘শক্র ধ্বংস’সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়। কিন্তু মাঝে বেশ কয়েকবছর হল তিনি প্রযোজনা থেকে দূরে আছেন।

No comments:

Post a Comment