Monday, February 27, 2017

সিফাতের আত্মহত্যার প্ররোচনায় স্বামীর ১০ বছরের সাজা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলায় তার স্বামী মোহাম্মদ আসিফ প্রিসলিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এই রায় ঘোষণা করেন।
এছাড়া মামলার অপর তিন আসামী আসিফের বাবা অ্যাডভোকেট হোসেন মোহাম্মদ রমজান, মা নাজমুন নাহার নজলী এবং প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক জোবাইদুর রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্দশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন সিফাত। ২০১৫ সালের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকায় শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনায় সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার নগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

No comments:

Post a Comment