Monday, February 27, 2017

রায়ের অপেক্ষায় সিফাতের স্বজনরা

শ্বশুর বাড়িতে হত্যা হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াহিদা সিফাত। আজ তার হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। সোমবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এই রায় ঘোষণা করবেন। দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বিচারক গত ১২ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মাহবুবুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও তার স্বজনসহ এ মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি আশা করছেন। মামলায় আসামির মধ্যে সিফাতের স্বামী মোহাম্মদ আসিফ প্রিসলি কারাগারে আছেন।
এছাড়া আসিফের বাবা অ্যাডভোকেট হোসেন মোহাম্মদ রমজান, মা নাজমুন নাহার নজলী এবং প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক জোবাইদুর রহমান জামিনে রয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্দশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন সিফাত। ২০১৫ সালের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকায় শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনায় সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার নগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

No comments:

Post a Comment