Thursday, February 2, 2017

প্রেসিডেন্টের মৃত্যুর ভবিষ্যদ্বাণী গ্রেফতার সেই জ্যোতিষী

প্রেসিডেন্ট মাইথ্রিপলা সিরিসেনার মৃত্যুর ভবিষ্যদ্বাণী করে শ্রীলঙ্কায় গ্রেফতার হয়েছেন জ্যোতিষী বিজিত রোহন উইজেমুনি। আগে নৌবাহিনীর কর্মী ছিলেন তিনি। ১৯৮৭ সালে কলম্বোয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বন্দুকের হাতল দিয়ে আঘাত করার চেষ্টা করেছিলেন। মঙ্গলবার তাকে গ্রেফতার করেছেন শ্রীলঙ্কার অপরাধ দমন শাখার কর্মকর্তারা। ২০১৭ সালের ২৬ জানুয়ারি প্রেসিডেন্ট মাইথ্রিপলা সিরিসেনার মৃত্যু হতে পারে কয়েক মাস আগে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছিল বিজিত। গত ডিসেম্বর মাসে সেটি চোখে পড়তেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দেশের পার্লামেন্টবিষয়ক মন্ত্রী নিমল বোপাগে। তদন্ত শুরুর আর্জি জানিয়ে তিনি বলেন, ‘‌এই ঘটনার পিছনে কোনো বড় চক্রান্ত থাকতে পারে। পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়েছি।
আমাদের সন্দেহ, প্রেসিডেন্টকে খুনের পরিকল্পনা চলছে।’‌ তবে ডিসেম্বরে অভিযোগ জমা পড়লেও, প্রায় দু’‌মাস পর বিজিতকে পাকড়াও করা গেছে। তার বিরুদ্ধে মানুষের মধ্য বিভ্রান্তি সৃষ্টির মামলা দায়ের হয়েছে। জ্যোতিষী হওয়ার আগে শ্রীলঙ্কার নৌসেনার হয়ে কাজ করতেন। ওই বছর জুলাই মাসে ইন্দো–শ্রীলঙ্কা শান্তি চুক্তি করতে কলম্বো গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তাকে অভ্যর্থনা জানানোর সময় আচমকাই রাইফেল উঁচিয়ে তেড়ে আসে বিজিত। ভারতীয় প্রদানমন্ত্রীকে আক্রমণ করায় ছ’‌বছর জেল হেফাজত হয়েছিল আর। পরে প্রেসিডেন্ট প্রেমদাসা তা কমিয়ে আড়াই বছরে নিয়ে আসেন। এরপর নৌসেনার কাজ ছেড়ে ইউনিভার্সিটি অফ শ্রী জয়ওয়ারদেনেপুরা থেকে জ্যোতিষশাস্ত্র পড়তে শুরু করেন। ২০০২ সালের সাধারণ নির্বাচনে সিহং উরুমায়া দলের হয়ে ভোটেও দাঁড়িয়েছিল। তারপরই জ্যোতিষীর পেশায় আসা।

No comments:

Post a Comment