ভালুকায়
এনা পরিবহনের বাসচাপায় এক মিল শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ১১টার
দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের
নাম শ্রী মানস। তিনি ভালুকার জারিমদিয়া স্কয়ার ফ্যাশনের হাউজের শ্রমিক
ছিলেন। শ্রমিক নিহতের ঘটনায় স্থানীয় জনতা অন্য একটি এনা পরিবহনের বাসে
আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় সূত্র
জানায়, ঘটনার সময় স্কয়ার ফ্যাশনের শ্রমিককে ময়মনসিংহগামী এনা পরিবহণের
একটি বাস বেপরোয়াভাবে চালিয়ে এসে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অপর একটি এনা পরিবহণের বাসে
(ঢাকা-মেট্রো-১৪-৬০৩৫) আগুন ধরিয়ে দেয়। প্রায় আধ ঘন্টা পর ভালুকা ফায়ার
সার্ভিস এসে আগুন নেভায়।
পরে ভরাডোবা হাইওয়ে পুলিশ উদ্ধার করে বাসটি ফাড়িতে
নিয়ে যায়। ভরাডোবা হাইওয়ে পুলিশের ফাড়ি ইনচার্জ জহিরুল ইসলাম উজ্জল জানান,
নিহত মানস গাইবান্ধার পুলিশ লাইন এলাকার মনি কৃষ্ণার ছেলে। স্থানীয় জামান
জানান, উপজেলার জয়দেবপূর-ময়মনসিংহ ফোরলেন সড়কের চার লেনের মাঝে এক লাইন
বন্ধ রেখে রাস্তার সংস্কার কাজ করায় আজকের এ দুঘর্টনা ঘটে। ইতিমধ্যে গত দু
মাসে এ মহাসড়কের বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটে এতে প্রায় ২০জন নিহত হন।

No comments:
Post a Comment