ঢাকার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৬ হাজার শলাকা বিদেশি সিগারেট
জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শুল্ক ফাঁকি দিয়ে আনায় বৃহস্পতিবার এসব
সিগারেট জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের ফেসবুক পেজে এতথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের
যাত্রী মোহাম্মদ রাশেদকে নজরদারিতে রাখে শুল্ক গোয়েন্দা বিভাগ। সকাল ১০ টা
৪৫-এ সে বিমানবন্দরে অবতরণ করে। ব্যাগেজ বেল্ট নং ৮ থেকে ব্যাগেজ সংগ্রহ
করার পর তাকে কাস্টমস হলে নিয়ে আসা হয়। তল্লাশির পর তার কাছ থেকে ৪৬ হাজার
শলাকা সিগারেট পাওয়া যায়।
এ সকল সিগারেট ২টি কার্টন ও ১টি লাগেজে লুকায়িত
ছিল। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী
সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা নিষিদ্ধ। সিগারেটের উপর
উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা
করা হচ্ছে। আরো জানানো হয়, আটককৃত সিগারেট বেনসন এন্ড হেজেজ ১৭০ কার্টন ও
৩০৩ ব্রান্ডের ৬০ কার্টন। শুল্ককরসহ জব্দ পণ্যের মূল্য প্রায় ১৮ লাখ ৪০
হাজার টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

No comments:
Post a Comment