Thursday, February 2, 2017

ট্রাম্পের সৎ ভাইয়ের সন্ধান!

কেনিয়ার এক ব্যক্তি নিজেকে ডোনাল্ড ট্রাম্পের সৎ ভাই দাবি করেছিলেন। আর সে দাবির ছবি প্রথম এসেছিল গত জানুয়ারিতে, আমেরিকান কমেডিয়ান ও রেডিও উপস্থাপক রিকি স্মাইলির ফেসবুকে। এরপর সেটি রীতিমত ভাইরাল হয়। রিকির পোস্ট অসংখ্য মন্তব্যে ভরে ওঠে। আর শেয়ার হয় হাজারে হাজার। অবশ্য একই সময়ে আরেকটি দাবিও ওঠে, তা হল এ ভদ্রলোকের নাম এনইউরিঙ্গো ট্রাম্প এবং তার বাড়ি মালাউইতে। কারণ তার ছবির নিচে ডোনাল্ড ট্রাম্পের 'মেইক আমেরিকা গ্রেট এগেইন' এর আদলে লেখা ছিল, 'মেইক মালাউই গ্রেট এগেইন'। কিন্তু ইন্টারনেটের কমেডি মেমের এই লোকটি আসলে কে?
অনেক খোঁজাখুঁজির পর বিবিসি বের করেছে, ট্রলে খ্যাতি পাওয়া লোকটির বাড়ি আসলে ঘানা। শুধু তাই নয়, তিনি ঘানার প্রেসিডেন্ট এবং তার একটি ছবি পাওয়া যায় যেখানে তিনি ঘানার অভিনেতা কফি আডুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তবে রিকি স্মাইলি শোয়ের ফেসবুক পোস্টটিতে কমেন্ট পড়েছিল ৩১১টি। এদের মধ্যে মাত্র দু'জন সনাক্ত করতে সক্ষম হন যে, লোকটি ঘানার প্রেসিডেন্ট। এরপরই প্রেসিডেন্ট নানা আকুফো আড্ডু ডোনাল্ড ট্রাম্পের সৎ ভাই হিসেবে 'নানা ট্রাম্প' নামে পরিচিতি পান। এরপর গত ডিসেম্বরে দেশটির নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের সমর্থকরা লেখেন, 'নানা ট্রাম্প' মেইক ঘানা গ্রেট এগেইন।' এরপরই অবসান হয় ইন্টারনেটের ট্রল হয়ে ওঠা ডোনাল্ড ট্রাম্পের ভাই নিয়ে সব রহস্যের।

No comments:

Post a Comment