দিনের
শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশের। অধিনায়ক মুশফিকের সাথে জুটি বাধা
মিরাজকে নিয়ে ফলো-অন এড়ানোর যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, তা প্রথম ওভারেই
ভেঙে গেছে। তারপর তাইজুল এসেছিলেন। কিন্তু সুবিধা করতে পারলেন না। ফিরলেন
উমেশ যাদবের বলে।
তবে ক্রিজে টিকে আছেন অধিনায়ক মুশফিক। একমাত্র ভরসা এখন
তিনিই। গতকাল দলের দুঃসময়ে হাল ধরেছিলেন তিনি। সাকিবের সাথে কিছুটা পথ পাড়ি
দিয়েছিলেন। এরপর একে একে বাকি সঙ্গীরা ফিরে গেছেন। তবে হাল ধরেছিলেন তিনি।
এখনো আছেন। শতক থেকে আর বেশিদূরে নন তিনি। সংগ্রহ ৯৫ রান। দলের সংগ্রহ ৮
উইকেটে ৩৪৭ রান।

No comments:
Post a Comment