Monday, February 27, 2017

গেইল ঝড়ে করাচি প্লে-অফে

ক্রিস গেইল। তার উপস্থিতি মানে ব্যাটিং তাণ্ডব। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত কয়েকটি ম্যাচে তাকে কিন্তু সেভাবে দেখা যায়নি। কিন্তু কাল দেখা গেল। তার ঝড়েই করাচি কিংস ওঠে গেল প্লে অফে। দুবাইতে শনিবার তারা ৬ উইকেটে পরাজিত করেছে ইসলামাবাদ ইউনাইটেডকে। মাত্র ১ বল বাকি থাকতে।
প্রথমে ব্যাট করতে নেমে মিসবাহ উল হকের ইসলামাবাদ করেছিল ৭ উইকেটে ১২৩ রান। স্মিথ করেছিলেন ৪৯ রান। জবাবে গেইল ঝড়ে করাচির জয় সহজ হয়ে যায়। তিনি ৪৪ রান করেন ১৭ বলে। ২টি চার আর ৫টি ছক্কার সাহায্যে তিনি এই স্কোর করেন। বাবর আজম আর পোলার্ড বাকি কাজ শেষ করেন।

No comments:

Post a Comment