কয়েক
ঘণ্টার মধ্যেই রোনাল্ডোদের কাছে শীর্ষস্থান হারালেন
মেসিরা৷ভিয়ারিয়ালের বিরুদ্ধে নাটকীয় জয়ে লা-লিগায় ফের শীর্ষে উঠে এলো
রিয়াল মাদ্রিদ৷ রোববার অ্যাওয়ে ম্যাচে ভিয়ারিয়ালের বিরুদ্ধে দু’গোলে
পিছিয়ে পড়েও ৩-২ ম্যাচ জিতে নিল রোনাল্ডোবাহিনী৷ প্রথমার্ধে গোলশূন্য
থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে পাঁচ মিনিটের ব্যবধানে মুনোস ও বাকাম্বুর
গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর গ্যারেথ বেল ও
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে সমতায় ফেরে রিয়াল। আর শেষ দিকে মোরাতার
গোলে জয় নিশ্চিত করে রিয়াল৷
দ্বিতিয়ার্ধে ভিয়ারিলায়ের কাছে জোড়া
গোল খাওয়ার পর যেন আহত বাঘের মতো ঝাপিয়ে পড়েন রোনাল্ডো-বেলরা৷ ৬৪
মিনিটে বেল ও ৭৪ মিনিটে রোনাল্ডোর গোলে সমায় ফেরে রিয়াল৷আর ৮৩ মিনিটে
জয় নিশ্চিত করেন মোরাতা৷ এই জয়ের ফলে ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে
উঠে আসে রিয়াল মাদ্রিদ৷এক ম্যাচ বেশি খেলে ৫৪ পয়েন্ট নিয়ে সেকেন্ড বয়
বার্সেলোনা৷ এদিনই অ্যাটলেটিকোর মাঠে ২-১ গোলে জয় পায় মেসিরা৷২৪ ম্যাচে
৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সেভিয়া।

No comments:
Post a Comment