যুক্তরাষ্ট্রে
প্রবেশে সাত মুসলিম দেশের নাগরিকদের নিষেধাজ্ঞাকে সমর্থন করেছে দেশটির
বিচার বিভাগ।বিভাগের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে আদালতকে ট্রাম্পের
সিদ্ধান্ত পুনর্বহাল করারও অনুরোধ জানানো হয়েছে। গত সোমবার রাতে ১৫ পৃষ্ঠার
সংক্ষিপ্ত যুক্তিসহ নিষেধাজ্ঞা বহাল রাখার আবেদনে এসব বলে দেশটির বিচার
বিভাগ। নবম সান-ফ্রান্সিসকো ভিত্তিক মার্কিন সার্কিট কোর্টে মঙ্গলবার এ
মামলার আপিল শুনানি অনুষ্ঠিত হবে। এখানেই চূড়ান্ত হবে নিষেধাজ্ঞা বহাল
থাকবে নাকি বাতিল হবে।
এরআগে গত ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে প্রেসিডেন্ট
ট্রাম্প ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের
নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশের ৯০ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করেন।
কিন্তু সিয়াটলের একটি ফেডারেল আদালতের বিচারক জন রবার্টস তার রায়ে
মুসলিমদের নিষিদ্ধ করে জারি করা ট্রাম্পের নির্বাহী আদেশকে মার্কিন
সংবিধানের লংঘন বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে গোটা যুক্তরাষ্ট্রে ওই
আদেশের কার্যকারিতা স্থগিত করে রুল দেন তিনি।

No comments:
Post a Comment