পিরোজপুর
পৌরসভার আলামকাঠী এলাকার আব্দুল জব্বার কাজীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সংঘটিত হয়েছে। গৃহকর্তার মেয়ে রিমি জানান, রোববার দিনগত গভীর রাতে ৮/৯ জনের
ডাকাতদল জব্বার কাজীর টিনসেট দালানের জানালার গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ
করে ঘরের সবাইকে বেঁধে দেশীয় অস্ত্রশস্ত্রে জিম্মী করে নগদ দু’লাখ টাকা,
বেশ কিছু স্বর্ণালঙ্কার,
৪টি মোবাইল ফোন এবং দামি কাপড়-চোপড় লুটে নেয়।
ডাকাত দলের লুটপাটের ঘটনা নিশ্চিত করে পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড
আলামকাঠী এলাকার কাউন্সিলর মো: ইকরামূল হক জানান, ডাকাত দল কাউকে হতাহত
করেনি। ডাকাতির ঘটনা স্বীকার করে সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস
জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু
হয়েছে।

No comments:
Post a Comment