Tuesday, February 21, 2017

নোটে গরুর চর্বি : ইংল্যান্ডে সিপাহি বিদ্রোহ!

ইংল্যান্ডে সিপাহি বিদ্রোহ! ইংল্যান্ডের ব্যাংক নোটে গরুর চর্বি ব্যবহার করার প্রতিবাদে সরব হয়েছে ইংল্যান্ডবাসী হিন্দুরা। ইউরোপ হিন্দু সংগঠনের ইংল্যান্ড শাখার পক্ষ থেকে এই বিষয় নিয়ে ব্যাংক অব ইংল্যান্ডে আবেদন করা হয়েছিল। আবেদনের পর শীর্ষ ব্যাংকটি জানিয়েছে যে, ৫ পাউন্ডের নোটে প্রাণীজ ফ্যাট ব্যবহারের বিষয়টি নিয়ে যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে। এবং এর পাশাপাশি এও জানিয়ে দেয়া হয়েছে,
ভবিষ্যতে ২০ পাউন্ডের নোট তৈরির সময় আগে থেকে আলোচনা করে নেয়া হবে। হিন্দু সংগঠনটি জানিয়েছে যে, যেহেতু হিন্দু বিশ্বাস অনুযায়ী, গরুকে দেবতা মনে করা হয়, তাই গরুর দেহের ফ্যাট মিশ্রিত নোট ব্যবহারের ক্ষেত্রে তাদের আপত্তি রয়েছে। অনেকেই বলছেন রাণীর দেশের সাম্প্রতিক এই 'চর্বি বিভ্রাট' যেন ইতিহাসের পুনরাবৃত্তি। তাদের মতে, ভারতের প্রথম স্বাধীনতার লড়াই অর্থাৎ সিপাহী বিদ্রেহের পেছনেও ছিল এমন একটা কারণ। সেও ছিল পরোক্ষে 'রাণীর দেশের' কৌশল। সেসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সেনাদের অন্যতম অভিযোগ ছিল কার্তুজে গরু ও শূকরের চর্বি মিশিয়ে দেয়া। কতকটা যেন সেই একই ঘটনার ছায়া দেখা গেল কয়েক শতক পরও।

No comments:

Post a Comment