জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় চেয়ারম্যান মো: আবদুল হালিম
প্রামাণিক ওরফে সম্রাটকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে নিজ
বিভাগের একজন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া পর শিক্ষামন্ত্রীর
নির্দেশে এ ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক
বিজ্ঞপ্তিতে উক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কথা সংবাদমাধ্যমকে
জানানো হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে বলা হয়েছে, অভিযোগকারী
শিক্ষার্থীর লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে আসার পর বিষয়টি
মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে অবহিত করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর অধ্যাপক মিজানুর রহমানের
সাথে কথা বলেন।
এ বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
শিক্ষামন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ওই
অভিযোগ এবং ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে
বরখাস্ত করেছে। বিশ্ববিদ্যালয কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ হিসেবে একটি তদন্ত
কমিটি গঠন করেছে। ঘটনার তদন্ত পূর্বক দ্রুতই রিপোর্ট দিতে বলা হয়েছে
কমিটিকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া
মাত্রই অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।

No comments:
Post a Comment