Wednesday, February 15, 2017

মার্কিন অর্থমন্ত্রী হিসেবে স্টিভেন মুচিনের শপথ

ট্রাম্প প্রশাসনের অর্থমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন স্টিভেন মুচিন। সোমবার গোল্ডম্যান স্যাকসের সাবেক কর্মকর্তা ও হলিউড চলচ্চিত্রের প্রযোজক স্টিভেন মুচিনকে সরকারের অর্থমন্ত্রী হিসেবে অনুমোদন করে সিনেট। আর এর মধ্য দিয়ে আগামী চার বছর যুক্তরাষ্ট্রের রাজস্ব খাতের নিয়ম-নীতি প্রণয়ন,
বিশ্বব্যাপী বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষি এবং আর্থিক বিধানাবলী পুনর্গঠনে সহয়তা করতে ট্রাম্প প্রশাসনের একজন হয়ে দায়িত্ব পালন করবেন তিনি। নির্বাচনী প্রচারণাকালে প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ তহবিল সংগ্রহকারী মুচিন সিনেটের ১০০ সদস্যের মধ্যে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে তার বিপক্ষে ভোট দেন ৪৭ জন সদস্য। তবে অর্থমন্ত্রী হওয়ার ক্ষেত্রে মুচিনের যোগ্যতার ব্যাপারে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ডেমোক্র্যাট সদস্যদের অভিযোগ, মুচিন ওয়ালস্ট্রিটে শেয়ারবাজার কেলেংকারির সঙ্গে জড়িত। যে কারণে ২০০৮ সালে যুক্তরাষ্ট্র আর্থিক মন্দায় পড়ে।

No comments:

Post a Comment