রাজধানীর
আগারগাঁওয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ অপহরণকারী চক্রের ৯ সদস্যকে আটক করেছে
র্যাব। সোমবার রাতে অপহরণের শিকার এক যুবককে উদ্ধারের সময় তাদের আটক করা
হয়। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এতথ্য জানান। তিনি
জানান, সোমবার সকালে ইমন (১৮) নামে এক তরুণকে শ্যামলী বাসস্ট্যান্ড থেকে
অপহরণ করে ওই চক্রটি। তারা ইমনের পরিবারের কাছে সাত লাখ টাকা দাবি করে।
পরিবারের সঙ্গে তাদের দেড় লাখ টাকায় রফা হয়। টাকা নেয়ার জন্য অপহরণকারী
চক্রটি কল্যাণপুরে খালপাড় নামক স্থানে যেতে বলে ইমনের পরিবারকে। সেখানে রাত
১১টার দিকে তারা টাকা নিয়ে আসে।
এর আগে তারা র্যাব-২ কে বিষয়টি জানায়।
অপহরণকারীরা টাকা নেয়ার সময় মূলহোতা সোহাগ নামে একজনকে গ্রেফতার করে
র্যাব। তার বাসা আগারগাঁও বিএনপি বস্তির পাশেই। তার দেয়া তথ্যের ভিত্তিতে
ভিকটিম ইমনকে বিএনপি বস্তি থেকে উদ্ধার করা হয়। এ সময় অপহারণকারী চক্রের
আরো আট সদস্যকে আটক করা হয়। মুফতি মাহমুদ খান বলেন, ‘চক্রটির বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

No comments:
Post a Comment