ফরিদপুর
শহরের গোয়ালচামট নতুন বাজার এলাকায় যৌতুকের দাবিতে এক নববধূকে হত্যার
অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই বধুর নাম রোদেলা খানম (১৮)। তিনি শহরের আলিপুর
খাবাড়ি মহল্লার জনৈক শওকত হোসেন খানের মেয়ে। ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা
কলেজের অনার্স শ্রেণির ইংরেজি বিভাগের ১ম বর্ষে অধ্যয়ন অবস্থায় গত ১৩
জানুয়ারি গোয়ালচামটের নতুন বাজার মহল্লার জনৈক মমিনুর রহমান সেন্টুর (৬৮)
ছেলে আসাদুল সোহানের (২৮) সাথে বিয়ে হয় রোদেলার। এরপর গতকাল সোমবার দিবাগত
রাত ১১টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) হাসপাতালে তাকে মৃত অবস্থায়
নিয়ে আসা হয়। স্বামী, শাশুড়ি ও ননদ মিলে রোদেলাকে হত্যা করেছে বলে নিহত
রোদেলার পরিবার অভিযোগ করেছে। এ রিপোর্ট লেখার সময় নিহতের লাশ থানায় ছিল।
নিহত রোদেলার পারিবারিক সূত্র জানায়, বিয়ের পর থেকেই রোদেলাকে স্বামী
সোহান, শাশুড়ি ও ননদ সুমি মানসিক যন্ত্রণা করতো। সোমবার রাতে রোদেলাকে
স্বামী, শাশুড়ি ও ননদ মিলে হত্যা করে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত বছর পারিবারিকভাবে এনগেজমেন্ট হওয়ার পর চলতি বছরের ১৩ জানুয়ারি রোদেলাকে
আনুষ্ঠানের মাধ্যমে তুলে দেয়া হয়। এব্যাপারেও কোতয়ালী থানার সেকেন্ড
অফিসার এসআই বেলাল হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা
হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ড না আত্মহত্যা
ময়নাতদন্তের পর জানা যাবে। রোদেলার পরিবার বলছে এটি হত্যাকাণ্ড। অন্যদিকে
স্বামীর পরিবার বলছে এটি আত্মহত্যা।

No comments:
Post a Comment