Tuesday, February 28, 2017

ফরিদপুরে চিকিৎসা না পেয়ে হতদরিদ্র যুবকের আত্মহত্যা

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিনা চিকিৎসায় তিনমাস যন্ত্রণাভোগের পর অবশেষে যন্ত্রণা হতে মুক্তির আশায় আত্মহত্মা করেছে এক হতদরিদ্র যুবক। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাহাপাড়ায়। আজ মঙ্গলবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আত্মহত্যাকারী হতদরিদ্র ওই যুবকের নাম হিরু (৩০)। তিনি সাহাপাড়ার মৃত কাশেমের ছেলে।
এর আগে হিরুর আরো ৪ ভাই একইভাবে মৃত্যু হয় বলে স্থানীয় সূত্র জানায়। ঈশান গোপালপুর ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিলর লিটন বিশ্বাস জানান, ‘তিনমাস আগে হিরু শিবরামপুরের আজিজ পাইপসের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হয়। এরপর সে একটি ক্র্যাচে করে চলাফেরা করতো। তবে দুর্ঘটনার পরে সে সুচিকিৎসা পায়নি। অভাবের তাড়নায় ওষুধ-পথ্য কেনার সামর্থ্যও ছিল না তার। অবশেষে দুঃসহ যন্ত্রণা সহ্য করতে না পেরে সোমবার বিকেলে সে আত্মহত্যা করে।’ তিনি আরো জানান, রাতে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা চালায়। তবে যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

No comments:

Post a Comment