Monday, February 27, 2017

নিট প্লাসের লুটের কোটি টাকাসহ আটক ৬

গাজীপুর কালিয়াকৈরের নিট প্লাস গার্মেন্টসের টাকা লুটের ঘটনায় জড়িত ৬ জনকে আটক করেছে র‍্যাব। সোমবার সকালে মোবাইল ফোনে এক এসএমএস বার্তায় এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় জড়িতদের আটকের পাশাপাশি লুট হওয়া ৩ কোটি ৪১ লাখ টাকার মধ্যে ১ কোটি ১৭ লাখ টাকা উদ্ধার এবং লুটের টাকায় কেনা ট্রাক ও যন্ত্রপাতি জব্দ করেছে র‍্যাব। রাজধানীর কারওয়ানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে পরে ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

No comments:

Post a Comment