রাজধানীর
মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার দিনগত রাত
সাড়ে ৩টার দিকে চাঁন মিয়া হাউজিংয়ের পাশের ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে
ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন
নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতের খবরও পাওয়া যায়নি।
তবে আগুনে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস
নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক। তিনি আরও জানান, খবর পেয়ে
রাতে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে
আগুন নিয়ন্ত্রণে আনে।

No comments:
Post a Comment