কুষ্টিয়ায়
কামাল হোসেন চৌধুরী (৪৫) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন।
পরিবারের সদস্যরা বলছেন, ছুটি না পাওয়ায় হতাশা থেকে তিনি এ আত্মহত্যা
করেছেন। বুধবার মধ্যরাতে কামাল অনেকগুলো ঘুমের বড়ি সেবন করে। এতে তার
শারিরীক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে
ভর্তি করেন।
সেখানে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহতের বোন সীমা চৌধুরী জানান, কামাল দীর্ঘ দিন থেকে মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার আশায় ভারতে যাওয়ার জন্য ছুটি চেয়েছিলেন তিনি। ছুটি না মেলায় বিষন্নতা থেকে আত্মহত্যা করেছেন। কুষ্টিয়া মডেল থানার (ওসি) অপারেশন ওবাইদুর রহমান জানান, তিনি শারীরিক অসুস্থ্যতার কারণে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন।

No comments:
Post a Comment