মার্কিন
নৌবাহিনীর সেক্রেটারি হিসেবে পিলিপ বিলডেন তার মনোনয়ন প্রত্যাহার করে
নিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে একের পর এক মনোনয়ন
প্রত্যাহারের এটি সর্বশেষ ঘটনা। রোববার পেন্টাগন একথা জানিয়েছে। এক
বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেন, ‘এটি তার একান্ত ব্যক্তিগত
সিদ্ধান্ত।’ এতে আরো বলা হয়, তিনি এ পদে খুব শিগগিরই নতুন কাউকে মনোনয়ন
দেয়ার পরামর্শ দেবেন।
তিনি আরো বলেন, ‘এক্ষেত্রে আমি হতাশ হলেও তার
সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই। কেননা, আমি জানি যে, তিনি অন্যভাবে আমাদের
দেশকে সহযোগিতা অব্যাহত রাখবেন।’ নৌ ও মেরিনবাহিনীর প্রধান নির্বাহী
কর্মকর্তা হিসেবে নৌবাহিনীর সেক্রেটারিকে দায়িত্ব পালন করতে হয়। উল্লেখ্য, এ
মাসের গোড়ার দিকে মাইকেল ফ্লিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গুরুত্বপূর্ণ পদ
থেকে পদত্যাগ করেন।

No comments:
Post a Comment