ভারতের
সব থেকে ধনী শহরের সম্পদের মোট মূল্য কত হতে পারে আপাত ধারণা করতে পারবেন?
পারবেন না? বেশ বলেই দেওয়া যাক তাহলে। ভারতের সব থেকে ধনী শহরটির সমগ্র
সম্পদের মূল্য ৮২০ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা এসে দাঁড়াচ্ছে প্রায় ৫৪
লাখ ৭০ হাজার কোটি টাকার আসপাশে। যে শহরটির কাছে এই বিপুল পরিমাণে সম্পদ
রয়েছে তা স্বপ্ন নগরী মুম্বাই। নিউ ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্টে প্রকাশিত তথ্য
অনুযায়ী ভারতের বাণিজ্য নগরীতে বাস করেন ৪৬ হাজার মিলিয়নেয়ার এবং ২৮ জন
বিলিয়নেয়ার।
তবে মুম্বাইয়ের থেকে খুব একটা পিছিয়ে নেই রাজধানী দিল্লি কিংবা
বেঙ্গালুরু। ধনী শহরের তালিকায় দু’নম্বরে নাম রয়েছে দিল্লির এবং তিনে
রয়েছে বেঙ্গালুরু। দিল্লিতে বাস করেন ২৩ হাজার মিলিয়নেয়ার এবং ১৮ জন
বিলিয়নেয়ার। অন্যদিকে বেঙ্গালুরুতে বাস ৭৭০০ জন মিলিয়নেয়ার এবং ৮ জন
বিলিয়নেয়ারের। ডিসেম্বর ২০১৬ সাল পর্যন্ত ভারতের সমগ্র সম্পদের মূল্য প্রায়
৬.২ ট্রিলিয়ন মার্কিন ডলার। সারা দেশে বাস করেন মোট ২ লাখ ৬৪ হাজাক
মিলিয়নেয়ার এবং ৯৫ জন বিলিয়নেয়ার।
সূত্র: ইকোনোমিক টাইমস
সূত্র: ইকোনোমিক টাইমস

No comments:
Post a Comment