ফরিদপুর
শহরতলীর কোমরপুর নামক স্থানে বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় হাফেজ
মাহফুজ হোসেন খান (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন
নিহতের বাবা ক্বারী জলিল খান (৫৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার
দিকে দৌলতদিয়া থেকে ফরিদপুরগামী একটি ট্রাক ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা
মোটর সাইকেলকে চাপা দেয়।
এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই
মোটরসাইকেল আরোহী হাফেজ মাহফুজ হোসেন খান মারা যায়। দুর্ঘটনায় মোটর সাইকেল
চালক ক্বারী জলিল খান মারাত্মক ভাবে আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে ফরিদপুর
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ কানাইপুর হাইওয়ে
পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের বাড়ি বোয়ালমারী উপজেলার কাদেরদী
গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

No comments:
Post a Comment