Sunday, February 5, 2017

গাজীপুরে স্কুল থেকে ফেরার পথে ট্রাক চাপায় শিশু নিহত

গাজীপুরে স্কুল থেকে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে এক শিশু নিহত হয়েছে। তার নাম হিমা আক্তার সাহেরা (৫)। সে গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকার ব্যবসায়ী সজল হোসেনের মেয়ে। জানা গেছে,রবিবার বেলা পৌনে ১১ টার দিকে স্কুল ছুটির পর বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিল হিমা।
গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকায় পৌছলে হিমা মোটরসাইকেল থেকে পড়ে যায়। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই হিমা মারা যায়। সে স্থানীয় হাতে খড়ি পাবলিক স্কুলের প্লে শ্রেণীর ছাত্রী। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আব্দুসদছালাম জানান, বাবার মোটরসাইকেল থেকে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক হিমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। লাশ উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে যায়।

No comments:

Post a Comment