নওগাঁর
সাপাহাওে ৮০ বছর বয়সেও লুচিয়ার হেমরম এর কপালে জোটেনি বয়স্ক ভাতার কার্ড।
বয়সের ভারে নুয়ে পড়া লুচিয়া হেমরমের দিন চলে ভিক্ষাবৃত্তি করে। জানা গেছে,
উপজেলার নুরপুর গুচ্ছগ্রামের মৃত গাবরিয়েল হেমরমের স্ত্রী লুচিয়া হেমরম।
নি:সন্তান এ বৃদ্ধ মহিলাটি একটি কুঁড়ে ঘরে মানবেতর জীবন যাবন করছেন।
দু’বেলা দু’মুঠো খেতে পেশা হিসাবে বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তিকে।
বয়সের ভারে
নুয়ে পড়া লুচিয়া হেমরম ভিক্ষা করে যা পায় তা দিয়ে দিন চলে। তবে বয়স হওয়ায়
এখন আর তেমন ভিক্ষায় বের হতে পারেন না। লুচিয়া হেমরম বলেন, আর কতো বয়স হলে
একটা বয়স্ক ভাতার কার্ড পাবো। হাটা হাটি করতে শরীর আর কুলাই না। লাঠি ধরেও
ঠিক মতো চলতে পারি না। একটা বয়স্ক ভাতার কার্ড চাই। এব্যাপারে সাপাহার সদর
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর আলী বলেন, থোঁজ খবর নিয়ে ওই বৃদ্ধার বয়স্ক
ভাতার জন্য একটি কার্ড করে দেওয়ার প্রতিশ্র“তি দেন।

No comments:
Post a Comment