Wednesday, March 1, 2017

নগরকান্দায় কৃষক খুন

নগরকান্দা উপজেলার চযেশোরদি ইউনিয়নের তারাকান্দি গ্রামে কৃষক খুন হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত মঙ্গলবার দিবাগত রাতে চাচাত ভাইয়ের হাতে তিনি খুন হন। নিহতের নাম মোশাররফ শেখ (৪৫)। সে তারাকান্দি গ্রামের মোকসেদ শেখের ছেলে।
পেশায় কৃষিকাজ ও ছোটখাট ব্যবসা করতো সে। স্থানীয় সূত্র জানায়, দেলোয়ার শেখের সাথে তার চাচা ওয়াহেদ শেখের ছেলে মোকসেদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে মঙ্গলবার রাতে বাড়ির উঠোনে কথাকাটাকাটির একপর্যায়ে মোকসেদ লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

No comments:

Post a Comment