মুন্সীগঞ্জের
শ্রীনগর উপজেলায় দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে আহত
হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে শমসপুর এলাকায় এ দুর্ঘটনা
ঘটে। নিহত জামাল হাওলাদার (৫৫) পিরোজপুর জেলার কালীপাড়া গ্রামের বাসিন্দা।
ঢাকা থেকে একটি পিকআপ বাসা বদলের মালপত্র নিয়ে পিরোজপুর যাচ্ছিল। আর মাওয়া
থেকে সবজিবোঝাই একটি পিকআপ যাচ্ছিল ঢাকা। শমসপুর এলাকায় দুটি পিকআপের
মুখোমুখি সংঘর্ষ হলে পিরোজপুরগামী পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে
ঘটনাস্থলেই এর যাত্রী জামাল মারা যান।

No comments:
Post a Comment