'নার্ভলেস'
নওয়াজ তুমুল উত্তেজনার মধ্যে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়েটা
গ্লাডয়েটর্সকে ফাইনালে তুলেছেন। মঙ্গলবার রাতে তারা ১ রানে পরাজিত করেছে
পেশোয়ার জালমিতে। শারজায় টসে হেরে ব্যাট করতে নেমে কোয়েটা গ্লাডিয়েটর্স
করে ৭ উইকেটে ২০০ রান। জবাবে পেশোয়ার জালমি ৯ উইকেটে করে ১৯৯ রান। নওয়াজ ৪
ওভার বল করে ৫১ রান দেন। কিন্তু এই ফিগার তার কৃতিত্ব বোঝায় না।
শেষ ওভারেই
তিনি খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন। তাকে শেষ ওভার বল করতে যখন বলা হয়, তখন
স্ট্রাইকে ছিলেন দুর্ধর্ষ স্যামি। কিন্তু ২২ বছরের বাঁ হাতি স্পিনার মাথা
ঠাণ্ডা রেখে বল করতে থাকেন। ওই ওভারে তিনি ৩টি উইকেট নিয়ে দলকে জয়ী করেন।
এর আগে আহমদ শেহজাদের ৭১ রানের ফলে বড় স্কোর করে কোয়েটা।

No comments:
Post a Comment