Wednesday, March 1, 2017

রাজশাহীতে জঙ্গির ছুরিকাঘাতে দুই পুলিশ আহত

রাজশাহীর গোদাগাড়ীতে এক জঙ্গির ছুরিকাঘাতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই কনস্টেবল ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৮টার সময় গোদাগাড়ী পৌর এলাকার বুজরুক রাজারামপুর মহল্লায় দুই পুলিশের ওপর হামলা হয়। ছুরিকাঘাতে আহতরা হলেন, বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল আবদুস সালাম (৫৫) ও ইসমাইল হোসেন (৩৩)।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কনস্টেবল আবদুস সালামের অবস্থা গুরুতর বলে হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে। হামলাকারী জঙ্গি আমিজুল হককে (২৬) আটক করেছে পুলিশ।

No comments:

Post a Comment