Thursday, March 2, 2017

জাকার্তায় বাদশা সালমানকে উষ্ণ অভ্যর্থনা

প্রবল বৃষ্টিপাতের মাঝে বুধবার সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজকে স্বাগত জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির পশ্চিম জাভার বোগোরে প্রেসিডেন্ট প্রাসাদের সব কর্মকর্তা-কর্মচারী বাদশা সালমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। আরব নিউজ ও জাকার্তা পোস্ট এ খবর জানিয়েছে। সৌদি বাদশার অভ্যর্থনায় ইন্দোনেশিয়া সরকারের মহান আতিথেয়তা প্রদর্শনে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী অশ্বারোহী ও বাদক দলের মাধ্যমে কুচকাওয়াজ প্রদর্শন করে।
বাদশা সালমান যখন স্থানীয় সময় ১টা ৫৫ মিনিটে প্রাসাদে এসে উপস্থিত হন, কুচকাওয়াজে অংশগ্রহণকারী বাদক দল উভয় দেশের জাতীয় সঙ্গীত বাজান। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০ হাজার ছাত্রছাত্রী ইন্দোনেশিয়া ও সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক পরে বোগোর প্রাসাদে বাদশা সালমানকে ঘিরে উল্লাস করে। প্রেসিডেন্ট জোকো উইদোদোর পরিকল্পনা ছিল বাদশাকে বোগোর প্রাসাদ ঘুরিয়ে দেখানো। কিন্তু প্রবল বর্ষণের কারণে তা বাতিল করা হয়। অবশ্য বৃষ্টি শেষে গাড়িতে করে প্রাসাদের সৌন্দর্য উপভোগ করেন বাদশা সালমান।

No comments:

Post a Comment