রাজধানীতে
এক ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ছাত্রের নাম সজীব (১৪)। তার
বাবার নাম আবদুর রশিদ। তাদের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। পশ্চিম শেওড়াপাড়া
এলাকায় একটি স্কুলের গলিতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রকে
কোপানো হয়। আজ বুধবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সজীবের স্বজনরা জানান,
পশ্চিম
শেওড়াপাড়া এলাকার বাসার কাছে হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজে নবম
শ্রেণিতে সজিব পড়ত । গতকাল রাত সাড়ে ১০টার দিকে ওই প্রতিষ্ঠানের গলিতে
স্থানীয় সৌরভসহ আরো দু-তিনজন সজীবের ঘাড়ে ও পিঠে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে
তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢামেকে আনার
পর আজ সকালে সজীবের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য সজীবের লাশ মর্গে রাখা
হয়েছে।

No comments:
Post a Comment