আদালতের
রায়ের প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘট অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে
রিট আবেদন করা হয়েছে। রিটে ২৪ ঘণ্টার মধ্যে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের
জন্য নির্দেশনা চাওয়া হয়েছে। আজ বুধবার রিট আবেদনটি করা হয়। আবেদনটি করেন
আইনজীবী মনজিল মোরসেদ। আজ এই আবেদনের ওপর শুনানি হতে পারে। মনজিল মোরসেদ
বলেন, দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর
রহমান খানের বেঞ্চে আবেদনের ওপর শুনানি হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে
রাস্তায় গণপরিবহন চালু করার পাশাপাশি ওই সময়ের মধ্যে লিখিতভাবে ধর্মঘট
প্রত্যাহারের ঘোষণা দিতে আদালতের নির্দেশনা চেয়েছে রিটকারী পক্ষ।
ওই সময়ের
মধ্যে ধর্মঘট প্রতাহার করে গাড়ি চলাচল শুরু না হলে ধর্মঘটী মালিকদের গাড়ি
জব্দ করে তা প্রশাসনের মাধ্যমে লিজ দিয়ে পরিচালনার আবেদন করা হয়েছে।
পাশাপাশি যেসব চালক গাড়ি চালাতে অস্বীকার করবেন, তাদের লাইসেন্স বাতিলের
নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ
পাঁচজন নিহতের ঘটনায় জামির হোসেন নামের এক বাস চালকের যাবজ্জীবন সাজা হওয়ায়
খুলনা বিভাগের ১০ জেলায় দুই দিন পরিবহন ধর্মঘট চলার পর সোমবার প্রশাসনের
আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও পরে শ্রমিক নেতারা কর্মসূচি বহাল
রাখার কথা বলেন। এর মধ্যে ঢাকার সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার
দায়ে সোমবার ঢাকার আদালতে ট্রাকচালক মীর হোসেনের ফাঁসির রায় হলে রাতে
পরিবহন শ্রমিক নেতারা অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি দেন।

No comments:
Post a Comment