নওগাঁর
রাণীনগরে সিনজেনটা কোম্পানির এমরান হোসেন (২২) নামের এক মাঠ কর্মী
রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছে। নিখোঁজের একদিন পর স্থানীয় লোকজন তার
ব্যবহৃত বাইসাইকেল ও ব্যাগ চকের ব্রীজ ঝোপেড় মধ্যে পরিত্যাক্ত অবস্থায়
উদ্ধার করে থানায় জমা দিয়েছে । তার সন্ধান না পাওয়ায় পরিবারে চরম আতংক আর
উদ্বেগ বিরাজ করছে । এমরান রাণীনগর উপজেলার কালীগ্রাম বড়িয়া পাড়া গ্রামের
মোকলেছুর রহমানের ছেলে । নিখোঁজ এমরান হোসেনের মামা হোসেন আলী ও ভগ্নিপতি
সাইদ হোসেন জানান,গত প্রায় সাড়ে তিন বছর আগে সিনজেনটা কোম্পানির (ফিল্ড
ডেভোপার) মাঠ কর্মী হিসেবে চাকুরি নিয়ে রাণীনগর সদরের পূর্ববালু ভরা
গ্রামে গোলাম হোসেন ডিজেল এর বাসায় ভাড়া থাকতো।
সেখান থেকেই এমরান তার
চাকুরি কর্ম করে চলতো । সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বাড়ীতে গিয়ে শনিবার
আবার কর্মস্থলে চলে যেতো । গত ২৭ ফেব্র“য়ারী বাসার মালিক ডিজেল হোসেনসহ তার
বন্ধুরা ফোন করে তাকে পাওয়া যাচ্ছেনা বলে জানান। এর পর থেকেই তাকে
খোঁজা-খোঁজি শুরু করে । এর মধ্যে গত সোমবার সন্ধ্যায় রাণীনগর রেল-লাইনের
দক্ষিনে চকের ব্রিজ এলাকার পাকা রাস্তার পার্শ্বে চকের ব্রীজ ঝোপের মধ্য
থেকে একটি সাইকেল ও একটি ব্যাগ স্থাণীয় লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে
সন্ধ্যায় থানায় জমা দেয় । খবর পেয়ে এমরানের আতœীয় স্বজনরা থানায় গিয়ে ব্যাগ
ও বাইসাইকেল এমরানের ব্যবহৃত বলে সনাক্ত করে। তবে এমরানকে অপহরন করা হয়েছে
নাকি হত্যা করা হয়েছে কিম্বা অন্য কোন ঘটনা রয়েছে তা নিয়ে পরিবারে আশংকা
দেখা দিয়েছে। খবর পেয়ে থানা পুলিশও এমরানকে উদ্ধারে মাঠে নামে । কিন্তু গত
চারদিনেও তাকে উদ্ধার কিম্বা সন্ধ্যান করতে পারেনি পুলিশ। এব্যাপারে
এমরানের সহকর্মী রাকিব হোসেন জানান, আমি আর এমরান একই বাসার একই রুমে থাকি। একই কোম্পানির রাণীনগর উপজেলার রেল লাইনের পূর্ব দিকে এমরান,এবং
রেল-লাইনের পশ্চিম দিকে আমি কর্মরত আছি।
গত ২৬ ফেব্র“য়ারী সন্ধ্যায় এমরান
হোসেন জানিয়েছিল এক জায়গায় যাচ্ছি,ফিরতে দু’ঘন্টা দেরি হতে পারে বলে চলে
যায় । এর পর আর বাসায় ফিরে আসেনি। বাসার মালিক গোলাম হোসেন ডিজেল
জানান,সন্ধ্যার পর এমরান বাসায় এসে সাইকেল নিয়ে বেড় হয়ে যায় । যাবার সময়
বাসায় ফিরতে কিছু দেরি হতে পারে বলে জানিয়ে চলে যায় । এর পর সারা রাত বাসায়
ফিরে না আসায় এবং মোবাইল ফোন বন্ধ পাওয়ায় সকালে এমরানের বাড়ীতে খবর দেয়া
হয় । তবে এমরানের সাথে কারো কোন দ্বন্দ্ব ছিলনা বলে জানান তিনি। রাণীনগর
থানার ওসি (তদন্ত) জহুরুল হক জানান,সোমবার সন্ধ্যায় নিখোঁজ এমরানের
ব্যবহৃত বাইসাইকেল ও ব্যাগ পরিত্যক্ত অবস্থায় চকের ব্রীজ ঝোপেড় মধ্যে
স্থানীয় লোকজন পরে থাকতে দেখে উদ্ধার করে থানায় জমা দিয়েছে । এঘটনায় এখন
পর্যন্ত জিডি বা মামলা দায়ের করা হয়নি । পাশা-পাশি এমরানের পারিপার্শিক
বিষয়াদি খোঁজ করে দেখা হচ্ছে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাকে খুঁজে
বের করতে।

No comments:
Post a Comment