নোয়াখালী
সেনবাগে মোঃ আশ্রফুল ইসলাম প্রকাশ হৃদয় (১৫) নামের এক স্কুল ছাত্র গলায়
ফ্াঁসি দিয়ে আত্বহত্যা করেছে। হৃদয় সেনবাগ পৌর সভার ১নং ওয়ার্ডের বাতানিয়া
গ্রামের জাম মোহাম্মদের একমাত্র পুত্র ও সেনবাগ সরকারী পাইলট উচ্চ
বিদ্যালয়ের ১০ ম শ্রেনীর ছাত্র । ঈুুুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, হৃদয়
বুধবার (২মার্চ) সন্ধ্যায় তার নানার বাড়ী সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর
ইউনিয়নের উওর মোহাম্মদপুর গ্রামের সেকান্তর ব্যাপারী বাড়ীতে ভেড়াতে যায়।
পরে রাতে ওই বাড়ির লোকজন হৃদয়কে একটি গাছের সঙ্গে গলায় ফাঁসি দেওয়া অবস্থায়
দেখতে পেয়ে তার পরিবার ও থানায় খবর দেয়। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ
ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। এসময় পরিবারের লোকজন হৃদয়কে মানুসিক
বিকারগ্রস্থত বলে চিকিৎসার কাগজপত্র দেখালে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ
দাফনের অনুমতি দেয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

No comments:
Post a Comment