ধর্মঘট
না মেনে গাড়ি চালানোর কারণে গাড়ি চালকদের ওপর শ্রমিকদের হামলার ঘটনা
ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বুধবার সকাল
সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ এলাকায় গোলচত্বরে বিক্ষোভ করে শ্রমিকরা। এসময়
গাড়ি চালানোর অভিযোগে বিআরটিসি বাসসহ বেশ কয়েকটি গাড়ির চালককেও মারধর করে
তারা। এছাড়াও বিআরটিসি বাসসহ বিভিন্ন যানবাহনে হামলা ও ভাংচুর করে তাণ্ডব
চালায় শ্রমিকরা।
পুলিশ বাধা দিলে শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে
পড়ে। আশুগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদন মিয়া মিন্টু জানান, এটি আমাদের
কেন্দ্রীয় কর্মসূচি। ঢাকা-সিলেট রোডে কোনো পরিবহন চলবে না। সকাল ১১টায় এই
রির্পোট লেখা পযর্ন্ত আশুগঞ্জ গোলচত্বর এলাকায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে
উত্তেজনা চলছিল। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ
সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে দুপুরে জানান, বর্তমানে পরিস্থিতি
পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

No comments:
Post a Comment