ঢাকা
প্রবেশে পূর্বাঞ্চলের যানবাহনগুলোর প্রধান দ্বার কাঁচপুর ব্রিজের উপর গাড়ি
ফেলে অবরোধ সৃষ্টি করেছে শ্রমিকরা। এতে দূরপাল্লা তো বটেই অভ্যন্তরিণ
রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল
সাড়ে ১০টার দিকে পরিবহ ধর্মঘট সমর্থনকারী শ্রমিকারা ব্রিজের উপর কয়েকটি
গাড়ি এলোপাথারি ফেলে রেখে অবরোধ এই অবরোধ সৃষ্টি করে।
এতে ঢাকা-চট্টগ্রামসহ
ঢাকা-নরসিংদী ও সিলেট মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
যাত্রীদের পায়ে হেঁটে ব্রিজ পার হয়ে ছোট ছোট বিভিন্ন যানে গন্তব্যে পৌঁছাতে
দেখা গেছে। তবে পরিবহন শ্রমিকরা ওইসব ছোট যানগুলো চলাচলেও বাধা সৃষ্টি
করতে দেখা গেছে।

No comments:
Post a Comment