Thursday, March 2, 2017

বিজিএমইএ ভবনের বিষয়ে রিভিউ শুনানি মুলতবি

ঢাকার হাতিরঝিল প্রকল্প এলাকায় গড়ে তোলা বিজিএমইএ ভবন ভেঙে ফেলতে সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর শুনানি মুলতবি করা হয়েছে। রাষ্ট্রপক্ষে অ‌্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আবেদন করলে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের ওপর শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল।
এদিন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আদালত তা মুলতবি করেন। আজ আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিজিএমইএর পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম। পরে আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, শুনানি এক দিনের জন্য মুলতবি হয়েছে। আগামী রোববার শুনানি হবে।

No comments:

Post a Comment